1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ইসকন নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬ জন দেখেছেন

কওমী ডেস্ক।। জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ও শহীদ এডভোকেট আলিফের চিহ্নিত হত্যাকারীদের ফাঁসিতে দাবিতে হবিগঞ্জের সর্বস্তরের আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামিয়া উমেদনগর টাটেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসরুরুল হকের আহ্বানে ২৯ নভেম্বর, শুক্রবার বাদ জুমআা ঐতিহাসিক নূরুল হেরা চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সর্বস্তরের তৌহিদী জনতা সারা শহরে বিক্ষোভ মিছিল করেন।

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জের আলেম-উলামা ও সর্বস্তরের তৌহিদ জনতা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারীদের ফাঁসির দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিলের আহ্বায়ক মাওলানা মাসরুরুল হক বক্তব্যে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধ করতে হবে।
‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তিনি বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না। ‘ইসকন’কে নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানান তিনি।

 

কওমী টোয়েন্টিফোর / আশরাফ/ 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN