1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জনবল কাঠামোয় বৈষম্য : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫ জন দেখেছেন
জনবল কাঠামোয় বৈষম্য : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
জনবল কাঠামোয় বৈষম্য : আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে (এপিসিএল) জনবল কাঠামো বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এর শ্রমিক-কর্মচারীরা।রোববার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনী মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কলোনী মার্কেটে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এপিসিএল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ইসরাইল মিয়ার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য ও এপিসিএল শ্রমিকলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম বজলুল হক রবিন, সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ও ওয়াহিদুজ্জামান প্রমুখ।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের যে জনবল কাঠামো করা হয়েছে সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য প্রকট।

তিনটি ট্রেড ইউনিয়ন তথা শ্রমিক-কর্মচারীদের মতামত উপেক্ষা করে এ জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ অনুমোদিত জনবল কাঠামোকে মাথাভারী ও উচ্চভিলাসী উল্লেখ করে বলেন, এটি বাস্তবায়ন হলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যায় ব্যাপকহারে বাড়বে এবং লাভজনক কোম্পানীটি অচীরেই দেউলিয়া হবার আশঙ্কা রয়েছে।শ্রমিক নেতৃবৃন্দ বলেন, কোম্পানীর সূচনালগ্নে জনবল কাটামোতে কর্মকর্তা ও কর্মচারীর অনুপাত ছিলে ১:৫।

কিন্তু বর্তমানে একে ১:১.৮ এ নিয়ে আশা হয়েছে-যা অত্যন্ত হতাশাব্যাঞ্জক। অবিলম্বে কোম্পানীর স্বার্থের পরিপন্থি এ বৈষম্যমূলক জনবল কাঠামো স্থগিত না করলে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শ্রমিক নেতারা।এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা এ এম সাজ্জাদুর রহমান মোবাইল ফোনে কোন কথা বলতে রাজী হননি।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN