1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বিজয়নগরে এক মন গাঁজাসহ সিএনজি জব্দ-দুইজন আটক

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
বিজয়নগরে এক মন গাঁজাসহ সিএনজি জব্দ, দুইজন আটক
বিজয়নগরে এক মন গাঁজাসহ সিএনজি জব্দ, দুইজন আটক
মইনুল ভূইয়া :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশা যোগে পাচারকালে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজয়নগর থানার চৌকস পুলিশ অফিসার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম। শনিবার মধ্যরাতে বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম গোপন সংবাদের ভিত্তিতে বিজয় নগগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও  সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।
বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার মুঠোফোনে প্রতিবেদককে জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদক ব্যবসায়ি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি যোগে মাদক পাচারকালে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মইনুল ভূইয়া

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN