1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে রাজকীয় সংবর্ধনা

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭ জন দেখেছেন

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদকে ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

উপস্থিতি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, তার ওস্তাদ মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, লেখক ও আলোচক মাওলানা ওয়ালী ‍উল্লাহ আরমান ও হাফেজ মুয়াজের পিতাসহ দেশের বিশিষ্ট আলেমরা।

বিমানবন্দরে সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে মিরপুরের মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর দিকে যাত্রা করে। এ সময় পথচারী ও অন্য বাসের যাত্রীরা এই কোরআনের পাখিকে হাত নেড়ে অভিনন্দন জানান।

এদিকে গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় জোহরের নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন তিনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাই পর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

আশরাফ/ কওমী টোয়েন্টিফোর /১/১১/২৪

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN