1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘ*র্ষে আহত ২০,আটক ৫

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু'পক্ষের সংঘ*র্ষে আহত ২০,আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু'পক্ষের সংঘ*র্ষে আহত ২০,আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপের সাথে মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে নুর আলী-আইয়ুব গ্রুপের লোকজন ও মতি-জাফর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন মনির, রনি, মাহফুজ, বোরহান, রুবেল, ফারুক ও রামিম। অন্যদের নাম পরিচয় জানা যায় নি।

তারা জেলা সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN