1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫ শতাধীক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫ শতাধীক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ৫ শতাধীক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রির্পোটার::ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ও ডাঃ ফাইজুর রহমান ফয়েজ এর সার্বিক ব্যবস্থাপনায় ৫ শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে চরচারতলা তিতাস গ্যাস কোম্পানির মাঠে, শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ এর সভাপতিত্বে ,শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক ইখতিয়ার স্বপন,সহ সভাপতি সালাহ উদ্দিন সরকার,শফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল সিকদার,এম এ মোমেন, উবায়দুল হক সূচি,সাংগঠনিক সম্পাদক শাহজাহান,সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন।

আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার,চরচারতলা ইউনিয়ন পরিষদের সদস্য মো.সাফিউদ্দিন,এ.জি মাহমুদ,সাবেক যুবলীগ নেতা কামাল মিয়া,সহ তিতাস ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ বলেন,জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবারসহ সমাজে বিভিন্ন সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN