1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে জয়লাভ করেছেন ঈমান উদ্দিন

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন ঈমান উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদের উপ-নির্বাচনে জয়লাভ করেছেন ঈমান উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদের উপ নির্বাচনে অটোরিক্সা প্রতীকে জয়লাভ করেছেন ঈমান উদ্দিন। রবিবার সকাল ৯ টা থেকে বিরতীহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ভোটে তিনি ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের মোঃ নুরুল ইসলাম ৩৯ ভোট পেয়েছেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপ নির্বাচনের প্রিজাইডিং অফিসার সৈয়দ রাফি উদ্দিন জানান। আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১০৭ জন। এর মধ্যে ১০৭ ভোটার তাদের নিজ নিজ ভোট তাদের পছন্দের প্রার্থীকে প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনের জন্য বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া সদস্য পদ পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN