1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী মালামাল

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৭ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী মালামাল
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী মালামাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনের সকল প্রস্ততি শেষ করে ইভিএম মেশিনসহ সকল নির্বাচনি মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো শুরু করে সহকারি রিটার্নিং কর্মকর্তারা। জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলা পরিষদ থেকে এই মালামাল বিতরণ করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ নির্বাচনের সকল প্রস্ততি শেষ করে ইভিএম মেশিনসহ সকল নির্বাচনি মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসাররা এই মালামাল গ্রহন করে কেন্দ্রে কেন্দ্রে পৌছেছে ইতোমধ্যে । সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন গঠিত। এর মধ্যে সরাইল উপজেলায় ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮ ইউনিয়ন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭৯টি এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার। উপ নির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮টি ভোট কেন্দ্র করা হয়েছে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN