1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মতলবে সেপটিক ট্যাংকিত হতে ২ নির্মান শ্রমিকের মৃত দেহ উদ্ধার

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৭ জন দেখেছেন
মতলবে সেপটিক ট্যাংকিত হতে ২ নির্মান শ্রমিকের মৃত দেহ উদ্ধার
মতলবে সেপটিক ট্যাংকিত হতে ২ নির্মান শ্রমিকের মৃত দেহ উদ্ধার
 চাঁদপুর প্রতিনিধি:: মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকি থেকে দুই শ্রমিকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাকিংর সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে মারা গেছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারৈগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচ তলা ভবনের কাজ চলছিল। নিহত লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন।
নিহত লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও নিহত রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে। নিহতের আত্মীয়রা জানান, তারা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে যায়। পরে বাড়ির মালিক তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মুঠোফোনে আমাদেরকে খবর দেয়। বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিনের মতো আমি তাদের কাজ দেখতে যাই। ওদের না দেখে মুঠোফোনে ফোন দিলে ট্যাংকির পাশে মোবাইল ফোনটি বাজছিল।
ট্যাংকির ভিতরে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেই। ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানাই। আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ীর বাসিন্দা। স্ত্রী মমতাজ বেগম অত্র উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা। সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশন ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। ওসি মো. মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন যাবত নিহত ওই দুই নির্মাণ শ্রমিক এ ভবনের কাজ করে আসছিলেন। সকালে সেফটিক ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN