
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন মামুনুল হক। মঙ্গলবার জামায়াতের আমির শফিকুর রহমান তাঁকে দেখতে হাসপাতালে যান।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।