1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মাদানিয়া ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা

আবদুর রউফ আশরাফ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৬ জন দেখেছেন
oplus_131074

হবিগঞ্জের বানিয়াচংয়ে জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুরের মাদানিয়া ছাত্র সংসদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাসুদ খাঁনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল হকের সঞ্চালনায় ২০২৪-২৫ ঈসায়ী/১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বছরব্যাপী বক্তব্য, কুরআন তেলাওয়াত, প্রবন্ধ পাঠ এবং হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। একইসঙ্গে মাদরাসার সাবেক শিক্ষক ও বর্তমানে পর্তুগাল প্রবাসী মাওলানা হাফিজ উদ্দীন এবং শায়খুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা আলহাজ্ব আব্দুশ শহীদ। এছাড়াও বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা রুহুল আমীন, মাওলানা শিব্বির আহমদ, সংবর্ধিত অতিথি মাওলানা হাফিজ উদ্দীন, শিক্ষা-সচিব মুফতি ওলীউর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জামাল উদ্দীন চৌধুরী, মাওলানা সালমান ফার্সি এবং সানূর মিয়া মাওলানা শফি আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN