1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু

রিপোর্টার:
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু

সেলিম রানা,ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছেন। নির্বাচনে অংশ নিতে অনেকেই তাদের কার্যক্রম হাতে নিয়েছেন। এসব রাজনৈতিক নেতার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী ক্লিন ইমেজের প্রার্থী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি আলহাজ্ব অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এই ত্যাগী ও সংগ্রামী নেতা আওয়ামী লীগের দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ছাত্র রাজনীতি করেছেন। আওয়ামী রাজনীতি করতে গিয়ে তিনি বারবার কারা বরণ করেছেন। তবু পিছপা হননি তিনি। কারণ তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। তিনি ময়মনসিংহের আওয়ামী রাজনীতির রাজপথের সংগ্রামী সিংহ পুরুষ। জীবদ্দশায় আশা ও প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের ছায়াতলেই তার অবস্থান। এরই মধ্যে শিক্ষিত, মার্জিত ও ভদ্র প্রার্থী হিসেবে নিজেকে মেলে ধরতে সমর্থ হয়েছেন তিনি। ময়মনসিংহের সাধারণ জনগণ জানায়,জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক, পারিবারিক পরিচিতি, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা, গ্রহণযোগ্যতা ও শিক্ষিত-মার্জিত হতে হয়–সেই সব গুনের অধিকারী সম্পন্ন ব্যক্তি তিনি।

জন জরিপ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মাটি ও মানুষের সাথে মিশে একজন সেবক হিসেবে সকল গরীব, দুখী মানুষের পাশে থেকে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছেন তিনি। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে আলোচনায় রয়েছেন ক্লিন ইমেজের এই প্রার্থী। দলীয় নেতা কর্মী থেকে শুরু করে তৃনমূল পর্যন্ত সকলের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক ।

দলীয় নেতা কর্মীরা মনে করেন জেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু কে মূল্যায়ন করা হলে দল যেমন সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে পাশাপাশি তৃনমুল নেতা কর্মীরা পাবে সঠিক মূল্যায়ন, ভোটাররা পাবে তাদের কাঙ্খিত উন্নয়ন ও সেবা। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্ন কে রুপায়িত করে আসছেন। সৎ ও নির্ভীক এবং কর্মী বান্ধব নেতা হিসেবে এই জেলায় জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের সঠিক তদারকি করার জন্য তিনিই একমাত্র জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য।

জীবনের মূল্যবান সময় টুকু তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পিছনে কাজ করে যাচ্ছেন । আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে এই জেলায় নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ত্যাগী ও সংগ্রামী নেতা গোলাম ফেরদৌস জিলুকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে এমনটাই তৃণমূল বিশ্বাস করে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN