1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে এ প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে-প্রেস সচিব

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৫ জন দেখেছেন

কওমী ডেস্ক।  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তাই অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে বাংলাদেশের গণতন্ত্র আগামী আড়াইশ বছরের জন্য শক্তিশালী হয়।  

বর্তমানে ৬টি সংস্কার কমিশনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আয়োজন শুরু হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক সেমিনারে শফিকুল আলম এসব কথা বলেন।

একই সঙ্গে সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রেস সচিব বলেন, গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই, তা নিয়ে এখন যে তর্ক চলছে- আমরা সেটাই চেয়েছিলাম।

১/১১-র সময়কে মনে করিয়ে শফিকুল আলম বলেন, মঈনউদ্দিন-ফখরুদ্দিনের ওপর মানুষের যে রাগ, সেটির কারণ হচ্ছে- তারা সেই সময়ের প্রেক্ষাপটে কোনো সংস্কার না করেই দ্রুত দায়সারা গোছের একটি সমাধান হাজির করেছিল। এরপর নিজেরাও প্রস্থান করেছিল।

তিনি আরও বলেন, ১৯৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত যে ধরনের সংস্কার হয়েছিল, আমরাও সেই ধরনের কিছু সংস্কার করতে চাই। এতে আগামী দুই থেকে আড়াইশ বছর বাংলাদেশের রাজনৈতিক স্থিস্তিশীলতা টিকে থাকবে।

এ সময় সেমিনারে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। ক্ষমতায় এসে আর কেউ যাতে ফ্যাসিস্ট রূপ নিতে না পারে, সে বিষয়েও সর্তক থাকার আহ্বানও জানানো হয়।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN