1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রেভারেন্ড পল মুন্সী স্মরণে আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯ জন দেখেছেন
রেভারেন্ড পল মুন্সী স্মরণে আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
রেভারেন্ড পল মুন্সী স্মরণে আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা প্রর্যন্ত আশুগঞ্জ সদর এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা শতাধীক অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল বিশ্বাস এর পরিচালনায় সেবা প্রদান কালে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার লিটন মহালদার,সহ আরো অনেকে। আশুগঞ্জ সিএসএস মাইক্রো ফাইন্যান্স ব্রাঞ্চ ও নরসিংদী জোন এর আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে এলাকার শতাধীক মানুষ এসে বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার মাহাবুবুর রহমান(কিরণ) এবং ২জন সেবিকা নিয়োজিত ছিলেন।
এ সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষা,স্বাস্থ্য,প্রশিক্ষণ,ক্ষুদ্রঋণ সহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল এর রিজিওনাল ম্যানেজার লিটন মহালদার এবং আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল বিশ্বাস ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN