1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

লাখাইয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে ফল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
হবিগঞ্জে লাখাইয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে ফল উৎপাদন বিষয়ক " কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্টিত
হবিগঞ্জে লাখাইয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে ফল উৎপাদন বিষয়ক " কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্টিত

সুশীল চন্দ্র দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাইয়ে আধুনিক চাষাবাদের মাধ্যমে ফল উৎপাদন বিষয়ক ” কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্টিত।২০২২-২০২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ আগষ্ঠ) লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত কৃষান কৃষাণী প্রশিক্ষণ সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগন্জ এর উপ- পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী।প্রশিক্ষক ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আশেক পারভেজ,উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার,উপ- সহকারী কৃষি অফিসার মুজিবুর রহমান।দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬ ইউনিয়নের ৩০ জন কৃষান কৃষানী অংশ নেন।প্রশিক্ষণে প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকী বলেন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে উৎপাদন বাড়াতে হবে।আধুনিক প্রযুক্তির চাষাবাদ ব্যতীত কাংখিত উৎপাদন সম্ভব নয়।এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই।

দেশে বিগত ৫১ বছরের ব্যবধানে জনসংখ্যা সাড়ে সাত কোটি থেকে প্রায় ১৮ কোটি।জনসংখ্যা বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকলেও দেশের আয়াতন বাড়ানোর কোন সুযোগ নেই।তা ছাড়া নতুন নতুন বসত- বাড়ী নির্মানের ফলে কৃষি জমির পরিমান হ্রাস পাচ্ছে।তাই কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার ও প্রযুক্তি নির্ভর আধুনিক চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN