1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শাল্লায় পিআইসি বৈষম্যহীন দূর্নীতিমুক্ত নতুন কমিটি চায়: জমিয়ত

নিউজ ডেস্ক।
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০ জন দেখেছেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটি বিলুপ্ত করে বৈষম্যহীন নতুন কমিটি চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২৩ নং নিবন্ধিত দল শাল্লা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশে শাল্লা উপজেলায় বৈষম্য মেনে নেয়া হবেনা বলে এক যৌথ বিবৃতিতে শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ
হুঁশিয়ার করেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

তাঁরা আরো বলেন বিগত দীর্ঘ প্রায় ষোলবছরের স্বৈরশাসনের আমলে রাজপথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখা আন্দোলন সংগ্রাম করে আসছে। ফলে রাজনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন সময় নির্যাতনের স্বীকার হয়েছেন নেতৃবৃন্দ।

তাঁরা আফসোস করে বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশে
পার্শ্ববর্তী দিরাই উপজেলা স্থানীয় প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বশীলবৃন্দকে নিয়ে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সময়ে বৈঠক ও পি আই সি কমিটি গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ ইসলামি সমমনা কোনো দলকেই এযাবৎ তার কোনো কার্যক্রমে কার্যালয়ে ডাকেননি। ইহা বৈষম্য ও দূর্নীতির আশংকা করছে জমিয়ত ও ইসলামী সমমনার দলের নেত্রবৃন্দ।

উল্লেখ্য যে বিগত ৪/১২/২৪ ইং তারিখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার একটি প্রতিনিধিদল
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম তারেক সুলতান এর সাথে সাক্ষাৎ করে পি আই সি ও কমিটি বিষয়ে আলোচনা করেন।

জানা যায়, বিগত ১০/১২/২০২৪ ঈসায়ী তারিখে অফিস টাইমে জমিয়তে উলামায়ে ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ইসলামি সমমনার দলসমূহের নেতৃবৃন্দ ইউ এন ও এর সাথে সাক্ষাৎ করতে এসে, ইউএনওকে না পেয়ে তাঁর অফিসিয়াল নম্বরে বারবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। ইউএনওর অফিস সহকারী শলীল তালুকদার এর সাথে সাক্ষাৎ করে ইউএনওর সাথে তাঁদের সাক্ষাতের বিষয়টি অবহিত করলে তিনি ইউএনও কে ফোন দিয়ে অবগত করলে তিনি মাওলানা ইকরাম হোসাইনের সাথে ফোনালাপে সাক্ষাতে অপারগতা প্রকাশ করে বলেন পরবর্তী প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডাকা হবে, আপনারা আপনাদের নাম দল পদবী ও মোবাইল নম্বর দিয়ে যান অফিস সহকারীর নিকট।

ইসলামী সমমাননার নেত্রবৃন্দ জানান, উপস্থিত নেতৃবৃন্দের নাম দলীয় পরিচয় ও মোবাইল নম্বর দিয়ে আসেন অফিস সহকারীর শলীল তালুকদারের নিকট, পরে পিআইসি বিষয়ে পত্রিকা মারফত বিভিন্ন দূর্নীতির অভিযোগ এবং গতকাল নির্বাচিত আবেদন ইউ এন ও চূড়ান্ত বাছাই এবং ঘোষণা করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন জেনে জমিয়ত এর তিব্র নিন্দা জ্ঞাপন করেন।

সাথে সাথে শুধু মাত্র বি এন পি এবং জামাতে ইসলামিকে দিয়ে গঠিত কিমিটির অসন্তোষ ও নিন্দা জ্ঞাপন করেন।
তাঁরা বলেন জমিয়ত ও ইসলামি সমমনা দলের দায়িত্বশীল ব্যতিত এই বৈষম্য ও দূর্নীতিযুক্ত কমিটি মেনে নেয়া হবেনা।

বিবৃতিতে তারা আরো বলেন এভাবে বৈষম্য কমিটি ও বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে অচিরেই কঠিন কর্মসূচীর ডাক দিবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাল্লা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN