1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সরাইল ও আশুগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন -এস এন তরুন দে

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪ জন দেখেছেন
সরাইল ও আশুগঞ্জ এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন-এস এন তরুন দে
সরাইল ও আশুগঞ্জ এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন-এস এন তরুন দে

স্টাফ রির্পোটার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশুগঞ্জ ও সরাইল উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, এ সময় প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি।সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আর পূজা পালনে যেন কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান এস এন তরুনদে।

এ সময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় উপজেলা ও ইউনিয়নের ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল এর নেতাকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে বলেন সরাইল আশুগঞ্জ থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন প্রত্যাশিত, তিনি বলেন সংসদ সদস্য হতে পারলে সুখে দুখে তিনি মানুষের পাশে থাকবেন এবং সকল উন্নয়নে কাজ করে যাবেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN