
হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও নবীন আলেমদের গণসংবর্ধনা প্রদান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি: ওয়াসিক বিল্লাহ হিব্বান , সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমদ
ইমরান আহমদ উসমানী। ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে সদস্য সম্মেলন (কাউন্সিল) ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদী ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থী হবিগঞ্জের জেলার মোট দুই শতাধিক নবীন আলেম কে গণসংবর্ধনা প্রদান করা হয় হয়েছে।
(২১ নভেম্বর ২০২৪ ) বৃহস্পতিবার বিকাল ২ঘটিকায় হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আর.ডি হল মিলনায়তন শাখার সভাপতি আশিকুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ চৌধুরী ও প্রচার সম্পাদক ইলিয়াস হাসান এর যৌথ পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সদস্য সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুফতী নাজমুল হাসান কাসিমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক, যুব জমিয়ত বাংলাদেশ-এর সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী, হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল করিম আজহার, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি রিদওয়ান মাযহারী, (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম,হবিগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক আসআদ আহমদ জাফরী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাবরুরুল হক, ঢাকা হাজারীবাগ থানা শাখার জমিয়তের সদস্য সচিব মুফতী নাসির বিন নুর, হাফিজ বজলুর রহমান, মানসুরুল হক আল আমিন, আসআদ মুহাম্মদ উসামা প্রমুখ।
আশরাফ/ কওমী টোয়েন্টিফোর /