1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

আখাউড়ায় প্রবীন খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪ জন দেখেছেন

ময়নাল হক ভূইয়া (মইনুল):: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে গ্রামের ষাটোর্ধ্ব বয়সের প্রবীণ খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুই দলে অংশ নেন গ্রামের প্রায় ৩০জন সাবেক খেলোয়াড়, তাদের মধ্যে রয়েছে সাবেক ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, প্রবাসী, চিকিৎসক, অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ দেবগ্রামের নানা শ্রেনী পেশার মানুষ। প্রায় দুই যুগ আগে থেকে চলে আসা গ্রামের ঐতিহ্যবাহী এই প্রীতি ম্যাচে অংশগ্রহন করে লাল দল বনাম সবুজ দল।

খেলার প্রথমার্ধে সবুজ দল এক-শূন্য গোলে এগিয়ে থাকে, পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় লাল দল গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ খেলা টি শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হয়।

গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর কোরবানির ঈদের পরে অনুষ্ঠিত হওয়া প্রীতি ফুটবল ম্যাচ টি দেখতে দেবগ্রাম ও তার আশেপাশের গ্রাম থেকে ফুটবল প্রেমী প্রায় হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে। দেবগ্রামের কৃতি সন্তান বেলজিয়াম প্রবাসী মোঃ সুমন খান ও যুব সমাজের সহযোগিতায় এবং ধারাভাষ্যকার খুরশেদ আলম বাবুর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাহের আহাম্মদ খান, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাবুল মিয়া, সমাজসেবক হাজী আতিকুজ্জামান লেলিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ ভুঁইয়া বাদল, সাংবাদিক সুশীল সমাজ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।

এসময় গ্রামের সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয, ঐতিহ্যবাহী এই খেলাটি যেন ভবিষ্যতেও চলমান থাকে সকলে মিলে সেই ব্যবস্থাই করা হবে। খেলা শেষে গোলদাতা, সেরা খেলোয়ার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN