1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

আশুগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬ জন দেখেছেন
আশুগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বিনা মূল্যে ঔষধ বিতরণ
আশুগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার:: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও বিশিষ্ট সমাজ সেবক,মানবতার ফেরীওয়ালা ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজের নিজস্ব অর্থায়নে স্থানীয় সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ক কর্মশালা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ। এ সময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মুলক লিফলেট ও বিনামূল্যে ঔষধ ও ওর স্যালাইন বিতরন করা হয়। প্রথমে সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেলসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক কর্মশালা লিফলেট বিতরন ও প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কামাল আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এ সময় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ ও তাদের মাঝে ঔষধ তুলে দেয়া হয়। প্রধান অতিথি ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ বলেন, সম্প্রতি আশুগঞ্জে ডেঙ্গু জ্বর দেখা দিয়েছে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এডিস মশার বিস্তার রোধে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN