
আশুগঞ্জ প্রতিনিধি: আশ্রায়ন প্রকল্পের আওতাভুক্ত বেকার যুবক যুব মহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে মানব সম্পদ উন্নয়ন করার লক্ষ্যে রাজস্বখাতভুক্ত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশুগঞ্জ যুবউন্নয়নের অধিদপ্তর এর উদ্যোগে উপজেলার শরিফপুরে আশ্রায়ন প্রকল্পের ৩০ জন যুবক ও যুব মহিলাদের নিয়ে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।
শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি,উপজেলা কৃষি কর্মর্তা মোঃ হাসিব আব্দুলাহ ও সহকারি যুবউন্নয়ন অফিসার মোঃ মোজাহার সহ আরও অনেকে।