1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

আশুগঞ্জে তিতাস ক্লাবের উদ্যোগে ৫ শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪ জন দেখেছেন
আশুগঞ্জে চরচারতলা ইউনিয়নে তিতাস ক্লাবের উদ্যোগে ৫ শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আশুগঞ্জে চরচারতলা ইউনিয়নে তিতাস ক্লাবের উদ্যোগে ৫ শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা ইউনিয়নে চরচারতলা তিতাস ক্লাবের উদ্যোগে ৫ শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার চরচারতলা ইউনিয়নের হাজী মলাই মিয়ার বালুর মাঠে, শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে চরচারতলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শাফি উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচারতলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মো. এনামূল হক, তিতাস ক্লাবের সদস্য সজিব খান, নাজির হোসেন, মহিউদ্দিন, শামিম, কাজল, ইঞ্জিঃ নিলয়, হাবিব, সৌরভ, ইউসুফ, রিয়াজসহ তিতাস ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিতাস ক্লাবের উদ্যোগে প্রতিবছরে শীতবস্ত্র বিতরণসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকেন,ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ চরচারতলা তিতাস ক্লাব এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবারসহ সমাজে বিভিন্ন সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য চরচারতলা তিতাস ক্লাব ও ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগের প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানান সামাজিক কর্মকান্ড হয়ে থাকে

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN