1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬ জন দেখেছেন
রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১জুন ) সকাল থেকে বিকেল প্রর্যন্ত সরাইল কুট্টাপাড়া লন্ডনি বাড়ি এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা শতাধীক অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সরাইল ব্রাঞ্চ ম্যানেজার মো.মহসিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল ম্যানেজার লিটন মহালদার,সরাইল ব্রাঞ্চ এর সহকারী ম্যানেজার কানাই মন্ডল,সহ আরো অনেকে।

সরাইল সিএসএস মাইক্রো ফাইন্যান্স ব্রাঞ্চ ও নরসিংদী জোন এর আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে আশপাশের শতাধীক মানুষ এসে বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সবাইকে চিকিৎসা দিতে ডাক্তার মাহবুব হাসান কিরণ ও দুই জন সেবিকা নিয়োজিত ছিলেন। এসময় অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় শিক্ষা,প্রশিক্ষণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN