
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার ২০২৪- ২০২৫ সেশনের জন্য নির্বাহী কমিটি গত শুক্রবার দুপুরে জেলা মজলিস কার্যালয়ে গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, বায়তুলমাল ও অফিস সম্পাদক আবিদ হাসান, ক্যাম্পাস ও পাঠাগার সম্পাদক নাহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক এহসানুল হক ফুজায়েল রয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার (১ নভেম্বর) জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও রাফি উদ্দিন মাবরুরকে পুনরায় সেক্রেটারি হিসেবে মনোনীত করে নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হুসাইন জাকির।
আশরাফ / কওমী টোয়েন্টিফোর /২/১১/২৪