1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

চিন্ময় দাশকে সব মামলায় আসামি চায় চট্টগ্রাম আইনজীবী সমিতি

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭ জন দেখেছেন

কওমী ডেস্ক৷ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে যত ঘটনায় মামলায়, সবগুলোতে তাকে আসামি করার দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আইনজীবীদের প্রতিবাদ সমাবেশে এই দাবি তোলা হয়।

রোববার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে প্রথম শোকযাত্রা করা হয়। শোকযাত্রা শেষে আদালত ভবনের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ হয়।

সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, “ইসকনের সন্ত্রাসী চিন্ময় দাশকে গ্রেপ্তারের পর থেকে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো হয়েছে, সর্বোপরি আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় যেসব মামলাগুলো হয়েছে আজকের শোকসভা থেকে আমাদের দাবি হচ্ছে প্রতিটি মামলায় চিন্ময় দাশকে আসামি করতে হবে।

“সেদিনের ঘটনার জন্য পুলিশকে আমি দায়ী করেছি। অতীতে আমরা চট্টগ্রামে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করতে দেখেছি। কিন্তু পুলিশ ওই রাজনৈতিক নেতাদের কাছে কাউকে ভিড়তে দেয় নাই। কিন্তু চিন্ময় দাশকে যখন প্রিজন ভ্যানে তোলা হলো তখন চিন্ময়ের সন্ত্রাসী সমর্থকরা গাড়ি ঘেরাও করে রেখেছিল।”

তিনি বলেন, “সেদিন আমরা দেখেছি পুলিশের মাইক ব্যবহার করেছে। পুলিশের মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। চিন্ময় দাশের ওই বক্তব্যের পরে পর্যায়ক্রমে সব সন্ত্রাস, ভাঙচুর, মসজিদে হামলা, তাণ্ডব সর্বোপরি আমার ভাই আলিফকে হত্যা করেছে।

“গতকালকে মামলা হয়েছে। আমরা মনে করি সমস্ত মামলায় চিন্ময় দাশকে আসামি করতে হবে। আমরা আইনজীবী সমিতি মানব না, চিন্ময় দাশকে যদি আসামি করা না হয়।”

নাজিম উদ্দিন বলেন, “আমাদের পরিষ্কার কথা, এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সকল ধর্মের নাগরিক থাকবে, কিন্তু উগ্রবাদী ইসকন থাকতে পারবে না।

“ইসকন সারাবিশ্বে অনেক দেশে নিষিদ্ধ। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে। আমরা সরকারকে অনুরোধ করব এই সন্ত্রাসী সংগঠন, জবরদলকারী, মানুষের জমি দখলকারী সংগঠনকে নিষিদ্ধ করা হোক।”

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN