1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

হাইওয়ে পুলিশের হাতে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ৬ কেজি গাঁজাসহ আরমান মিয়া নামে এক যুবককে আটক করছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরমান মিয়া বিজয়নগর উপজেলা আদমপুর গ্রামের খালেক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, খাঁটিহাতা হাইওয়ে থানায় এটিএসআই দীপক তার ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করার সময় লোকাল বাস থেকে নামা এক’জন যুবক আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করাহয়।

 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হাতে চাউলের বস্তা চেক করলে বস্তার ভিতরে গাঁজা দেখতে পাই। পরে তাকে আটক করা হয়। এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু জানান, সকালের দিকে বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN