1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা দারুল উলূম মাদরাসার চার হাফিজকে পাগড়ি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬ জন দেখেছেন

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা দারুল উলূম মাদরাসা থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় চার জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। গত ১৬ই ডিসেম্বর, সোমবার রাত ১১টায় মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে এই পাগড়ি প্রদান করা হয়।

পাগড়ি প্রাপ্ত মেধাবী হাফিজরা হলেন:
১. মোঃ রবিউল রহমান
২. ফজলে রাব্বি
৩. সাদ আবদুল্লাহ
৪. সারোয়ার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েখ মৌলভী আব্দুল হালিম। প্রধান অতিথি আল্লামা ফজলুর রহমান খাঁন তাদেরকে পাগড়ি পরিয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নুরুল আমীন আল-ফরিদীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পাগড়ি প্রাপ্ত ছাত্ররা তাদের এ অর্জনের জন্য মাদরাসা কমিটি, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে উস্তাদ হাফিজ জুবায়ের আহমেদ এবং হাফিজ আরমান খাঁন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN