1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭ জন দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। আজ রবিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে রিফত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নিহত শফিকুল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী রোজিনা আক্তার বলেন, ‘আমার ছেলে রিফাত মাদকাসক্ত। প্রায় সময় মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করত। আজ বিকেলে ছেলে ২০ হাজার টাকা চায়। দিতে অস্বীকার করায় আমার সাথে ঝগড়া হয়। কাজ শেষে রিফাতের বাবা বাসায় ফিরলে টাকার জন্য তাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN