1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

আজ সারাদেশে শুরু হচ্ছে দাওরায়ে হাদিসের পরীক্ষা

আবদুর রউফ আশরাফ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ জন দেখেছেন

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে সারাদেশে শুরু হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর পরীক্ষা। সারাদেশে অভিন্ন প্রশ্রপত্রে পরীক্ষা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বোর্ডটি তাদের ভেরিভাইড ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে বলা হয়, এ বছর সর্বমোট পরীক্ষা কেন্দ্র ৩১৭টি। মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। এর মধ্যে ছাত্র ১৭,৭৪৩ জন। ছাত্রী ১৪,৯৭৩ জন। পরীক্ষা চলবে মোট ১২দিন। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি সোমবার। পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রতিদিন পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে ১২ : ৩০টা অবধি চলবে। তবে ১৪ ও ২১ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় পরীক্ষা বন্ধ থাকবে।

১৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিন যথাক্রমে বোখারি ২য়, তিরমিযী ১ম, বোখারি ১ম, মুসলিম ১ম, আবু দাঊদ, মুসলিম ২য়, নাসায়ী ও ইবনে মাজাহ, তিরমিযী ২য় ও শামায়েল, ত্বহাবী ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিগত বছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছু সময় পূর্বে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারাদেশের সকল কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র প্রেরণের পরপরই প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে। প্রযুক্তির এরূপ ব্যবহার সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু আয়োজন এবং সফলতার জন্য আল-হাইআ চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN