1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

কওমী ডেস্ক।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৬ জন দেখেছেন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  আগামী ৮ মে থেকে লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা। 

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো এবং পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মাঝেই আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার রুটিন প্রকাশ করে পিএসসি।

• ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলা (০০১) (‘কারিগরি/পেশাগত’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

• ১২ মে ২০২৫, সোমবার, বাংলা (০০২) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

• ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ইংরেজি (০০৩) (সব প্রার্থীর জন্য)

• ১৪ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ বিষয়াবলি (০০৫) (সব প্রার্থীর জন্য)

• ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) (সব প্রার্থীর জন্য )

• ১৮ মে ২০২৫, রোববার, গাণিতিক যুক্তি (০০৮) (সব প্রার্থীর জন্য) এবং মানসিক দক্ষতা (০০৯) (সব প্রার্থীর জন্য)

• ১৯ মে ২০২৫, সোমবার, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য) পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN