1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা এসেছে। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে বিপুল অঙ্কের মার্কিন রপ্তানি হবে এবং দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বোয়িংসহ যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্যও এ বিক্রিকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো, দেশটি থেকে পণ্য রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার নীতির কথাও পোস্টে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN