1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আঃ খালিকের মৃত্যু, আহত ২

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

মখলিছ মিয়া।। নবীগঞ্জ-বানিয়াচং সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আঃ খালিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং সিএনজি চালক আফজলসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আঃ খালিকের বাড়ি বানিয়াচং উপজেলার ইনাতখানী গ্রামে। আহত অপর দুইজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কাগাপাশা ব্রিজের কাছে একটি দ্রুতগামী মাইক্রোবাস (কার) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক আফজলসহ মোট ৩ জন গুরুতর রক্তাক্ত ও জখম হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের বাসিন্দা আঃ খালিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অপর ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও বানিয়াচং এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN