1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রাত পোহালেই হবিগঞ্জে আসছেন আল্লামা মামুনুল হক, জেলাবাসীকে মাওলানা নোমান আহমদ সাদিকের দাওয়াত

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

হবিগঞ্জ প্রতিনিধি:

রাত পোহালেই হবিগঞ্জে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তাঁকে ঘিরে হবিগঞ্জে ধর্মপ্রাণ মুসলমান ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে আয়োজিত ‘নাগরিক সমাবেশ’ সফল করতে হবিগঞ্জ জেলাবাসীর প্রতি আন্তরিক দাওয়াত জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা নোমান আহমদ সাদিক।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হবিগঞ্জের নিউ ফিল্ডে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মাওলানা নোমান আহমদ সাদিক তাঁর দাওয়াতে বলেন, হবিগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগরিক সমাবেশটি প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। তিনি দলমত-নির্বিশেষে সবাইকে সমাবেশে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের সমাবেশ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তাই হবিগঞ্জের সর্বস্তরের মানুষকে নির্ধারিত সময়ে সমাবেশস্থলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সমাবেশের স্থান: নিউ ফিল্ড, হবিগঞ্জ তারিখ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ সময়: সকাল ১০টা প্রধান অতিথি: আল্লামা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস

মাওলানা নোমান আহমদ সাদিক হবিগঞ্জ জেলাবাসীর সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN