1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আশুগঞ্জে কবি আবদুল কাদির এর কন্যা প্রফেসর রুকসানাকে সংবর্ধনা

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৭ জন দেখেছেন
আশুগঞ্জে কবি আবদুল কাদির এর কন্যা প্রফেসর রুকসানাকে সংবর্ধনা
আশুগঞ্জে কবি আবদুল কাদির এর কন্যা প্রফেসর রুকসানাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::আনন্দঘন পরিবেবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কবি আবদুল কাদিরের মেয়ে প্রফেসর রুকসানা কে সংবর্ধনা দেওয়া হয়।কবি আবদুল কাদির,সাহিত্য-সমালোচক,সাংবাদিক ও ছান্দসিক হিসেবে খ্যাত। ১৯০৬ সালের ১ জুন তিনি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৩ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ এ তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বি.এ পর্যন্ত পড়াশোনা করেন।

১৯৩০ সালে কলকাতা কর্পোরেশনের একটি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার যুগান্তর পত্রিকায় যোগ দেন। ১৯৪২ সালে কবি কাজী নজরুল ইসলামের দৈনিক নবযুগ পত্রিকার বার্তা সম্পাদক নিযুক্ত হন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- দিলরুবা,উত্তর বসন্ত, কাব্যমালঞ্চ, ছন্দ সমীক্ষণ,লোকায়ত সাহিত্য প্রভৃতি। ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি মুত্যু কালে চার কন্যা সন্তান ও দুই ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে আড়াইসিধা গ্রামের নাছির উদ্দিনের আমন্ত্রনে কবি আবদুল কাদির এর ছোট মেয়ে প্রফেসর রুকসানা প্রায় ৪০ বছর পরে পিতার প্রিয় জন্ম ভূমি দেখতে আসেন।

এ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কবি আবদুল কাদির এর ভাতিজা নাছির উদ্দিন ও তার পরিবার সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুলের মাল্য ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন নাছির উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মাইনউদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী নাদিম উদ্দিন,প্রবাসী নাইম উদ্দিন,প্রবাসী জসিম উদ্দিন, আড়াইসিধা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নাইম প্রধান,খাইরুল সরকার,সালাহ উদ্দিন ভুইয়া,আল আমিন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN