1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ভোক্তা অধিকারে অভিযোগ টিকিট কেটেও বগি পেলেন না যাত্রী, গার্ড, টিটিই’র অসহযোগিতার অভিযোগ

রিপোর্টার:
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
ভোক্তা অধিকারে অভিযোগ টিকিট কেটেও বগি পেলেন না যাত্রী, গার্ড, টিটিই’র অসহযোগিতার অভিযোগ
ভোক্তা অধিকারে অভিযোগ টিকিট কেটেও বগি পেলেন না যাত্রী, গার্ড, টিটিই’র অসহযোগিতার অভিযোগ

ফাইল ছবি:- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: নির্ধারিত আসনসহ টিকিট কেটেও ট্রেনের বগি খোঁজে না পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক যাত্রী। রবিবার বিকেলে দায়ের করা এ অভিযোগে টিকিট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ডিনসন জেডিকে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে ট্রেনে কর্তব্যরত গার্ড (পরিচালক) ও টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) এর বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ আনা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার বাসিন্দা মো. রুহুল কুদ্দুছ অভিযোগে উল্লেখ করেন, ১৮ আগস্ট ঢাকা যাওয়ার জন্য তিনি ১৪ আগস্ট উপকুল এক্সপ্রেস ট্রেনের তিনটি টিকিট (একটি প্রাপ্ত ও দু’টি অপ্রাপ্ত বয়স্ক) ক্রয় করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার টিকিট না পেয়ে তিনি নোয়াখালী-ঢাকার টিকিট কাটেন, যার বগি নম্বর ‘ছ’ ও সিট নম্ব ৩৩ থেকে ৩৫।

১৮ আগস্ট ১১ ও ছয় বছর বয়সি দুই মেয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে ‘ছ’ বগি খোঁজে না পেয়ে ‘চ’ বগিতে উঠেন। ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি কর্তব্যরত গার্ড এর সহযোগিতা চাইলে ‘ছ’ বগি সংযুক্ত নেই জানিয়ে ওনার কিছু করার নেই বলে উল্লেখ করেন। পরবর্তীতে তিনি টিটিই এর সহযোগিতা চাইলে পুলিশের ভয় দেখানো হয়।

এ সময় তার দুই কন্যা কান্নাকাটি শুরু করেন। এ অবস্থায় তিনি ট্রেনের ‘চ’ বগির একটি টয়লেটের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে নিয়ে ঢাকায় আসেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযোগটি পাওয়ার কথা স্বীকার করেছেন। রবিবার রাতে তিনি বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN