1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৭ জন দেখেছেন
চাঁদপুরে রধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত
চাঁদপুরে রধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

মোহাম্মদ বিপ্লব সরকার, চাঁদপুর::চাঁদপুরে রহিমা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার দায়ে ৪ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৩০২/৩৪ ধারায় মৃত্যদন্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদ-, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে।

মৃত্যদন্ড প্রাপ্ত আসামীরা হলেন- একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশর্^বর্তী ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ।

পরে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদন্ডাদেশ দেন।মমলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুর রহমান ভূঁইয়া।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN