1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

আখাউড়ায় গোল্ডকাপ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
আখাউড়ায় গোল্ডকাপ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
আখাউড়ায় গোল্ডকাপ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়নাল হক ভূইয়া (মইনুল) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল ক্রীড়া চক্রের আয়োজনে গোল্ডকাপ প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় তুলাইশিমুল মহিষখোলা ফুটবল মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা লালমাই ফুটবল একাডেমি বনাম আখাউড়া তুলাইশিমুল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকার কারণে ট্রাইব্রেকারে মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে লালমাই ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে জয়লাভ করে তুলাইশিমুল ফুটবল একাদশ।

ক্রীড়া ভাষ্যকার ও সাংবাদিক মোঃ মোশারফ কবির এবং ভাষ্যকার মোঃ রবিন খানের ধারাভাষ্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইব্রাহিম ভুঁইয়া, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আলামিন ভূইয়া।

তুলাইশিমুল ক্রীড়া চক্রের এডমিন মোঃ সাইফুল ইসলাম, দলীয় অধিনায়ক মোঃ রাকিব ভুঁইয়া এবং তারেক খাঁনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, লালমাই ফুটবল একাডেমির টিম ম্যানেজার মোঃ জাকির হোসেন, সমাজ সেবক মনির হোসেন, মামুনুর রশিদ মামুন, লাকছু ভুঁইয়া, জানু ভুঁইয়া, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাদল আহাম্মদ খাঁন ও দৈনিক গনজাগরণ পত্রিকার আখাউড়া প্রতিনিধি ময়নাল হক ভূইয়া মইনুল।

টানটান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলা দেখতে এলাকার ফুটবল প্রেমী হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলো। এসময় অতিথিরা বলেন, খেলাধুলা একটি নির্দোষ বিনোদন, এটি শরীল ও মন ভালো রাখে, নিয়মিত খেলাধূলা চর্চা থাকলে যুব সমাজ মাদক সহ যেকোনো নেশার জগৎ থেকে দূরে থাকতে পারে। তাই প্রতিনিয়ত এই ধরনের খেলাধুলার আয়োজন করার আহবান জানান অতিথিরা।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN