1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নাসিরনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫ জন দেখেছেন
নাসিরনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
নাসিরনগরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

মোঃ আব্দুল হান্নান,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি গত প্রায় ছয় মাস,অর্থ্যাৎচলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বদলি হওয়ার পর থেকে পদটি শূণ্য হয়ে পড়ে।

দীর্ঘদিন যাবৎ নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূণ্য, এ নিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়। গত ২ আগষ্ট ২০২২ চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও পদের জন্য সংস্থ্যাপন শাখায়

ন্যস্ত মোঃ ফখরুল ইসলাম কে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে পদায়ন করা হয়।অবশেষে রোববার (২৮ আগষ্ট ২০২২) নাসিরনগরের নতুন ইউএনও মোঃ ফখরুল ইসলাম আনুষ্ঠানিক যোগদান করে প্রথম কর্মদিবস শুরু করেছেন। নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন আহাম্মেদ,ও ভারপ্রাপ্ত ইউএনও এর দায়িত্ব পালনরত উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোনাব্বর হোসেন আজ নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম কে ফুল দিয়ে বরন করে নেন।

নবাগত নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম পার্বত্য চট্রগ্রামের রাঙ্গামাটি জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে তিনি নাসিরনগর উপজেলাবাসি সকলের সহযোগীতা কামনা করেছেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN