1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

চাঁদপুরে ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রি উদ্বোধন

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫ জন দেখেছেন
চাঁদপুরে ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রি উদ্বোধন
চাঁদপুরে ওএমএস এর চাল খোলা বাজারে বিক্রি উদ্বোধন

মোহাম্মদ বিপ্লব সরকার চাঁদপুর প্রতিনিধি ॥ ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় কতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়। তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাহিরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১লাখ ৪৫হাজার ১৪৭জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ জামাল। এ সময় সরকারি অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN