1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেখ মোঃশহিদুলইসলাম::শনিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুলমাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার সকল স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকগণ খেলা পরিচালনা করেন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল (বালক) এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ফুটবল (বালিকা) ইভেন্টে পৃথক পৃথক চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করে।
ফুটবল ছাড়াও হ্যান্ডবল,কাবাডি,দাবাও সাঁতার প্রতিযোগিতায় বালক ও বালিকা পৃথক পৃথক দলে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।

 

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN