1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

আশুগঞ্জ ধানের গাল্লা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫ জন দেখেছেন
আশুগঞ্জ ধানের গাল্লা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত
আশুগঞ্জ ধানের গাল্লা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের গাল্লা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে মোঃ আবুল কাসেম চৌধুরী সভাপতি ও মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সমতির কার্যকরি পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ(সুমন)আশুগঞ্জ সমবায় কর্মকর্তা মোছাঃ রোবিনা আক্তার এ ফলাফল ঘোষণা করেন।

আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান,সহকারী নির্বাচন কমিশনার রনি ইকবাল,রুবেল পারভেজ এবং প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ রোবিনা আক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ধানের গাল্লা শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর মোট ৮৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মোঃ আবুল কাসেম চৌধুরী (চেয়ার) প্রতিক ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি মো. অলি মিয়া সরদার (ছাতা) প্রতিক পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন (পদ্মা সেতু) প্রতিক ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার প্রতিদ্বন্ধি মাজু সরদার (হারিকেন) পেয়েছেন ১০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে জামশেদ মিয়া (চশমা) প্রতিক ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন,তার প্রতিদ্বন্ধি মো.মোছা মিয়া প্রজাপতি প্রতিক পেয়েছে ৩০ ভোট, মো.সুমন মিয়া কোষাধ্যক্ষ পদে শাপলা ফুল প্রতিকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্ধি মোশারফ-(২)বাই সাইকেল প্রতিক পেয়েছেন ১৫ ভোট,নির্বাচনে এসময় অন্য কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সহ সভাপতি পদে মোঃ ডিপটি মিয়া,দপ্তর সম্পাদক পদে মোঃ শাহিদ মিয়া,প্রচার সম্পাদক পদে শাহাব উদ্দিন,ও কার্যকরি পরিষদ সদস্য পদে হালিম মিয়া ও মোবারক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ রোবিনা আক্তার জানান, সুশৃংখলভাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN