
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মিনি ট্রাক ও কাভার্ডম্যান মালিক গ্রুপ আশুগঞ্জ শাখার দ্বি-বাসিক সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রোববার দুপুরে আশুগঞ্জ ফেরিঘাটে সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক,মিনি ট্রাক ও কাভার্ডম্যান মালিক গ্রুপ আশুগঞ্জ শাখার সভাপতি মোঃ বাবুল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (তানিম)।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবুল কালামা আজাদ, আশুগঞ্জ শাখার সহ সভাপতি আবুল কাসেমে,সদস্য হাজী আশরাফ আলী,হানিফ সরকার,সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম (নাসির),যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সী,সদস্য শাহজাদা সাজু,হাজী মোঃ আবিদুর রহমান ভূঁইয়া,অর্থ সম্পাদক কামরুজ্জামান(কাজল),চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির সরকার,জেলা ট্রাক মিনি ট্রাক ও কাভার্ডম্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহালম মিয়া সহ জেলা ট্রাক মিনি ট্রাক ও কাভার্ডম্যান মালিক গ্রুপ এর ও শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গত ২বছরের সমতির হিসাব সহ উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন বক্তাগণ।
প্রথম অধিবেশন শেষে জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান (তানিম) এর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুস সালাম আহবায়ক ও মোঃ মাসুদ মিয়া কে সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (তানিম) বলেন আগামী তিন মাসের মধ্যে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে বর্তমান আহ্বায়ক কমিটি মাধ্যমে নিরপক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে প্রত্যয়ব্যক্ত করেন।