1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪ জন দেখেছেন
সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত সরাইল কুট্টাপাড়া লন্ডনি বাড়ি এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা দেড় শতাধীক অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সরাইল রিজিওনাল সহকারী ম্যানেজার মো.মহোসিন খান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাঞ্চের সহকারী ম্যানেজার রাজিব কুমার রায়,আশুগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল বিশ্বাস,সুলতানপুর ব্রাঞ্চ ম্যানেজার হিরণ কুমার শীল সহ আরো অনেকে।

সরাইল সিএসএস মাইক্রো ফাইন্যান্স ব্রাঞ্চ ও নরসিংদী জোন এর আয়োজনে ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের শতাধীক মানুষ এসে বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সবাইকে চিকিৎসা দিতে ডাক্তার মো.আবু তালহা সানি নিয়োজিত ছিলেন। অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN