1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫ জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এর আয়োজনে সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল থেকে বিকেল প্রর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কলেজপাড়া এলাকায় সিএসএস মাইক্রো ফাইন্যান্সের আখাউড়া ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অভিজ্ঞ ডাক্তার দ্বারা শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আখাউড়া ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল ম্যানেজার মো.ইউসুফ আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাঞ্চ এর সহকারি রিজিওনাল ম্যানেজার রাজীব কুমার রায়,সুলতানপুর ব্রাঞ্চ ম্যানেজার হিরণ কুমার শীল,কসবা ব্রাঞ্চ ম্যানেজার মো.রবিউল ইসলাম সহ আরো অনেকে। আখাউড়া ব্রাঞ্চ ও নরসিংদী জোনের আয়োজনে ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা নিতে এ লাকার শতাধিক মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার মো.মাহবুব হাসান কিরণ এবং ২ জন সেবিকা নিয়োজিত ছিলেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষা, স্বাস্থ্য,প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন সিএসএস মাইক্রো ফাইন্যান্স কর্তৃপক্ষ।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN