1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আখাউড়ায় প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩ জন দেখেছেন
আখাউড়ায় গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ।
আখাউড়ায় গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ।

মইনুল ভূইয়া বিশেষ প্রতিনিধি::”মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গোয়াল গাঙ্গাইল পশ্চিম পাড়া হাজী মোঃ শাহাজ আলী মিয়া’র বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন সুমন। সংগঠনে সদস্য আলিফ মোহাম্মদ বাদল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ আবুল খায়ের, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হারুন মিয়া, মোঃ ছায়েদ মিয়া, মোঃ বাবুল মিয়া, হাজ্বী শাহাজ আলী মিয়া, মোঃ জয়দুল হোসেন, মোঃ বড়সাদ চৌধুরী সহ আরো অনেকে।

জানা গেছে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও এলাকার গরীব অসহায় প্রায় শতাধিক পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করে, বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, তেল, পিয়াজ, আলু, ডাল, খেজুর, ছোলা, বুট, মুড়ি ইত্যাদি। এ সময় বক্তারা বলেন, গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এই সকল কার্যক্রম সফল করতে দেশ ও প্রবাস থেকে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। এছাড়াও মানুষের কল্যাণে সব ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN