1. nusaibamedia@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  2. roufashraf24@gmail.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
  3. moshiurrahmansohan11@gmail.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
  4. hmshamsuddinbd@gmail.com : ডেস্ক রিপোর্ট : HM SHAMSUDDIN
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫ জন দেখেছেন
ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।
ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিশেষ প্রতিনিধি:: ভৈরবের সিনিয়র সাংবাদিক ও যুগান্তর এর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক গুরুতর অসুস্থ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ মার্চ রাতে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।

পরে তাকে রাতেই দ্রুত স্থানীয় আলশেফা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে চিকিৎসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তারগন জানান। তারপর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে এদিন ( মঙ্গলবার) রাতেই তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৭ তলার ৩৪ নং কেবিনে প্রফেসার নুর আলম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তার শরীরের বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষাসহ যথাযথ চিকিৎসা চলছে।

প্রফেসার নুর আলম জনপদ সংবাদকে জানিয়েছেন, সাংবাদিক ফারুকের অবস্থা আগের চেয়ে ভাল আছে। তার চিকিৎসা চলছে। আরও কিছু পরীক্ষা – নিরীক্ষা করতে হবে। আশা করছি তিনি শীঘ্রই সুস্থু হয়ে উঠবেন। তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানান।

সাংবাদিক ফারুক তার শরীরের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
যুগান্তর সম্পাদক সাইফুল আলম, মফস্বল সম্পাদক নাঈমুল করিমসহ বার্তা বিভাগের সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান ফারুকের সুস্থতা ও দোয়া কমনা করেছেন।

শেয়ার করতে নিচের বাটন চাপুন

এ ধরণের আরও খবর...
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭ কওমী২৪ ডটকম
Developed By SHAMSUDDIN